শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হুথি বিদ্রোহীদের চালানো হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। হতাহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সৌদি সরকার ও দেশটির জনগণের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
এস















