আফ্রিকার দেশে সিয়েরা লিওনের ভাইস প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করেছে দেশটির সেনাবাহিনী। এই অবস্থায় ভাইস প্রেসিডেন্ট স্যামুয়েল সাম-সুমানা মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন। শনিবার এ খবর জানিয়েছে বিবিসি।
জানা গেছে, সেনাবাহিনী সাম-সুমানার বাড়ির পাহারাদারদের নিরস্ত্র করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অপ্রীতিকর কিছু ঘটেনি।
ভাইস প্রেসিডেন্ট সাম সুমানাকে গত সপ্তাহে ক্ষমতাসীন দল থেকে বহিষ্কার করা হয়। উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগে তিনি ২১ দিনের জন্যে নিরাপদ বাসভবনে থাকার ঘোষণা দেন, যখন তার একজন দেহরক্ষী ইবোলা রোগে আক্রান্ত হয়ে মারা যান।
এমএ





