যুক্তরাষ্ট্রে সনাক্ত হওয়া ইবোলা আক্রান্ত প্রথম ব্যক্তি মারা গেছেন। টমাস এরিক ডানকান নামে ৪২ বছর বয়স্ক ব্যক্তি প্রথম যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে ইবোলা আক্রান্ত হন।
তিনি লাইবেরিয়াতে ভ্রমনে গিয়েছিলেন। লাইবেরিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসারপর মি. ডানকানের শরীরে ইবোলা ধরা পরে।
ডানকান গত বুধবার ভোরে ডালাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে পরীক্ষামূলক একটি ঔষধ দিয়ে চিকিৎসা করা হচ্ছিল।
প্রেসিডেন্ট বারাক ওবামা তার মৃত্যুতে শোক জানিয়েবলেন, "মি. ডানকানের মৃত্যু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের খুব বেশী ভুল করবার সুযোগ নেই"।
অবশ্য যুক্তরাষ্ট্র আগেই সতর্কতাবাণী ঘোষণা করেছে, পশ্চিম আফ্রিকা থেকে দেশটিতে আসা ভ্রমণ কারীদের মধ্যে ইবোলার কোন লক্ষণআছে কি-না তা দেখতে প্রবেশপথ গুলোতেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
সেজন্য দেশটির ৫ টি ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর: ওয়াশিংটন, নিউইয়র্ক, শিকাগো, নিউআর্ক এবং আটলান্টায় আসা যাত্রীর শরীরের তাপমাত্রা পরিমাপ করা হবে এবং একটি প্রশ্নমালা দেয়া হবে যেটির উত্তর তাদের দিতে হবে।
ইআর





