অজ্ঞাত এক রোগে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের এলাকায় অনডো রাজ্যে এ ঘটনা ঘটেছে। ওই এলাকায় রোগটি দ্রুত ছড়িয়ে পড়েছে।

প্রথমে এটিকে ইবোলার ভাইরাস বলে মনে করা হলেও গবেষকরা জানিয়েছে, এটি ইবোলার ভাইরাস নয়।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা এই রোগের কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছেন।

রহস্যময় এই রোগের লক্ষণ হচ্ছে-এই রোগে আক্রান্ত হলে চোখের দৃষ্টি আবছা বা অস্পষ্ট হয়ে আসে।

সেই সঙ্গে থাকে মাথাব্যথা এবং কিছুক্ষণের মধ্যেই রোগী অজ্ঞান হয়ে যায়। আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রোগীর মৃত্যু হচ্ছে।

এই‌ রোগে মস্তিষ্কের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আক্রান্ত হয় বলে জানিয়েছেন নাইজেরিয়ার স্টেট হেলথ কমিশনার দায়ো আদেয়ানজু।

স্থানীয়রা জানিয়েছেন, গত এক সপ্তাহ থেকে রোগটি দেখা দিয়েছে এবং মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।

এর মধ্যেই আক্রান্তদের নমুনা সংগ্রহ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা এখন রোগটি সনাক্তের চেষ্টা করছেন। সূত্র: বিবিসি

এআর