বাংলাদেশ দূতাবাস আংকারা তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে বাংলাদেশের দুজন তরুন সৃজনশীল ও প্রতিশ্রুতিময় চিত্রশিল্পীর চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের স্নাতকোত্তর মেধাবী ছাত্র পারভেজ হাসান এবং নাবিলা নবীর মোট ৫৩টি শিল্পকর্ম এতে স্থান পেয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর প্রখ্যাত ইজমির চিত্র ও ভাস্কর্য গ্যালারীতে (Izmir Painting and Sculpture Museum and Gallery) রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
উল্লেখ্য, তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমির আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের স্মৃতি বিজড়িত। নৌবন্দর ও শিল্প নগরী হিসাবে ইজমিরের সুখ্যাতি বহুদিনের।
এ আয়োজনে ইজমিরের চারুকলা ও সংস্কৃতি বিভাগ দূতাবাসকে সহায়তা করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক স্থানীয় দর্শক উপস্থিত হন। আধুনিক চারুকলায় বাংলাদেশের তরুন ও সম্ভাবনাময় শিল্পীদের পদচারনা তাঁদের মুগ্ধ করেছে। আগামী ৮ অক্টোবর পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
এসএম





