মিশরের একটি আদালত ২৬ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। সুয়েজ খাল দিয়ে চলাচলকারী জাহাজের উপর হামলার পরিকল্পনার অভিযোগে তাদেরকে এ দণ্ড দেয়া হয়েছে। খবর রয়টার্স ও বিবিসির।
এ ছাড়াও তাদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক তৈরিরও অভিযোগ রয়েছে। তবে, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন না।
দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়ার একদিন পরই এ দণ্ড দেয়ার ঘটনা ঘটল। উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রী হাজেম বেবলাউয়ির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আকস্মিকভাবে পদত্যাগ করে। এর একদিন পর গতকাল মঙ্গলবার ইব্রাহিম মাহলাবকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। সূত্র: রয়টার্স ও বিবিসি
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]