মালয়েশিয়ায় ৩৮ জন মিলে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৩ যুবককে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ। সন্দেহ ভাজন আরো ২৫ যুবককে পুলিশ খুঁজছে। সূএ: আল-জাজিরা/রয়টার্স
গত ২০মে দেশটির উত্তরাঞ্চলীয় শহর কেলান্তানে এ ঘটনা ঘটে বলে জানায় মালয়েশিয়ার অ্যাস্ট্রোআওয়ানি টেলিভিশন ও স্টারডেইলি। দুর্বৃত্তরা ওই কিশোরীকে স্থানীয় একটি মদের আস্তানায় তুলে নিয়ে গিয়ে উপর্যুপরি কয়েক ঘণ্টা ধর্ষণকরে।
এ ছাড়াও আরো আনেক লোমহর্ষক ঘটনা ঘটছে নিয়মিত।২০১২ সালে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে তার সংখ্যা ৩৫০০, এর মধ্যে কিশোরীর সংখ্যা অর্ধেকেরও বেশি।
জেলার পুলিশ প্রধান আজহাম অথাম জানান, এ ঘটনায় ৩৮ ব্যক্তি জড়িত ছিল। আটক ১৩ ব্যক্তির মধ্যে অনেকেরই জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আটকদের মধ্যে একব্যক্তি ও তার দুইকিশোর ছেলেও রয়েছে।
তিনি আরো বলেন, এটা খুবই খারাপ কথা যে, এতবড় একটা ঘটনা ঘটেছে অথচ ২০ মিটার দূরত্বে বসবাসরত প্রতিবেশিরা বিষয়টি অনুধাবন করতে পারে নাই।
ইআর





