কাতারের রাজধানী দোহায় একটি তুর্কি রেস্টুরেন্টে গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
কাতারের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো ফুটেজে দেখা গেছে, হালা নামের রেস্টুরেন্টটি যে ভবনে অবস্থিত সেটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান, গ্যাস ট্যাঙ্গের বিস্ফোরণে রেস্টুরেন্টে আগুন ধরে যায়। এতে ভবনের এক অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে, এর পিছনে অন্য কোন কারণ আছে কি না।
জানা গেছে, বিস্ফোরণের তীব্রতায় রেস্টুরেন্টের কাছে থাকা কয়েকটি গাড়ি ছিটকে পড়ে। বিস্ফোরণস্থলের ৫০ থেকে ১০০ মিটার দূরেও ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম তেলসমৃদ্ধ দেশ কাতারের লোকসংখ্যা মাত্র দুই লাখ। আরব এ দেশটির অধিবাসীরা পৃথিবীর সর্বোচ্চ নাগরিক সুবিধা ভোগকারী দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে বিদেশি নাগরিকও রয়েছেন অনেক। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
কাতারে রেস্টুরেন্টে গ্যাস বিস্ফোরণে নিহত ১২
কাতারের রাজধানী দোহায় একটি তুর্কি রেস্টুরেন্টে গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন। কাতারের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো ফুটেজে দেখা গেছে, হালা নামের রেস্টুরেন্টটি যে ভবনে অবস্থিত সেটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।





