[b]জেনেভা:[/b] সিরিয়া বিষয়ক জেনেভা-২ সম্মেলনে গোপন প্রতিনিধিদল পাঠানোর কথা অস্বীকার করেছে ইরান। ইসরাইলের গণমাধ্যম দাবি করেছিল,জাতিসংঘ ইরানকে জানানো আনুষ্ঠানিক আমন্ত্রণ প্রত্যাহার করার পর জেনেভায় গোপন প্রতিনিধিদল পাঠিয়েছে তেহরান।
জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এবং জেনেভায় নিযুক্ত ইরানের অন্য স্থায়ী প্রতিনিধিরা ইসরাইলি গণমাধ্যমের এ দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1390452238.jpg[/img]
সিরিয়ার চলমান সংকট নিরসনের লক্ষ্যে বুধবার সুইজারল্যান্ডের মন্ট্রিক্সে শুরু হয়েছে সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক শান্তি সম্মেলন।সেখানে অংশগ্রহণকারীরা উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন। বৃহস্পতিবার একদিনের বিরতির পর শুক্রবার সুইজারল্যান্ডের অপর শহর জেনেভায় সিরিয়ার সরকার ও বিরোধীদের মধ্যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1390452272.jpg[/img]
এ সম্মেলনের নাম দেয়া হয়েছে জেনেভা-২ সম্মেলন। ২০১২ সালে জেনেভায় অনুষ্ঠিত সিরিয়া বিষয়ক সম্মেলনকে জেনেভা-১ সম্মেলন বলা হচ্ছে। গত ১৯ জানুয়ারি জাতিসংঘ মহাসচিব বান কি মুন জেনেভা-২ সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানান।কিন্তু এরপর আমেরিকা, ব্রিটেন ও সৌদি আরবের মতো কিছু দেশের প্রচণ্ড চাপের কারণে একদিন পর সে আমন্ত্রণ প্রত্যাহার করে নেন বান।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1390452299.jpg[/img]
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বান কি মুনের এ পদক্ষেপকে দুঃখজনক বলে মন্তব্য করেন। একজন ইরানি কর্মকর্তা বান কি মুনকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কর্মচারি হিসেবে অভিহিত করেন।সূত্র: আইআরআইবি
ঢাকা: ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ