আকরামিনিয়া বলেন, আমরা একটি মুহূর্তও অপচয় করব না বা এ বিষয়ে কোনো অবহেলা করব না।

পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, শত্রুপক্ষ যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী তার জবাবে কঠোর ও নির্ণায়ক প্রতিক্রিয়া জানাবে।

ইরানি সামরিক কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতির সময় সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রস্তুতি এবং প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার কাজ চলছে।

সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাজারো বিমান হামলায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এসব হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

এস