সন্ত্রাস বা জঙ্গি দমনে সৌদি আরব বদ্ধপরিকর বলে জানিয়েছেন দেশটির বাদশা সালমান বিন আবদুল আজিজ।
বুধবার সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণকালে সালমান একথা বলেন বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ভাষণে সৌদি বাদশা বলেন, তার সরকার কঠোর হস্তে জঙ্গি দমন করবে।
তিনি বলেন, সৌদি তরুণদের জঙ্গি মনোভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।
সোমবার মদিনায় মসজিদে নববীর কাছে আত্মঘাতী বোমা হামলায় চার নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এ ঘটনা মুসলিম বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
একই দিন আরো দুটি স্থানে সন্ত্রাসী হামলা হয়।
এমই





