কাতারের উপর নিষেধাজ্ঞা আরোপকারী ৪ দেশ- সৌদি আরব, মিশর, বাহরাইন ও আরব আমিরাতের সমর্থন পেলে নির্বাচনে জয় হওয়ার সম্ভাবনা ছিল কাতারের প্রার্থী হামাদ বিল আব্দুল আজিজ কাওয়ারির।

কিন্তু এই ৪টি দেশের সমর্থন না থাকায় মাত্র দুই ভোটের ব্যবধানে ইউনেস্কো (UNESCO) মহাপরিচালক নির্বাচনে হেরে যায় কাতারের প্রার্থী।

তাই এবারের জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (UNESCO) মহাপরিচালক নির্বাচিত হয়েছেন ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী আদ্রেঁ আজুলে।

এএফপির খবরে বলা হয়েছে, কাতারের সাবেক সংস্কৃতিমন্ত্রী হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারিকে ৩০-২৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন আদ্রেঁ আজুলে।

ইউনেসকোর নির্বাহী বোর্ড ভুক্ত দেশগুলো এই ভোটে অংশ নেয়। ৪৫ বছর বয়সী নতুন মহাপরিচালকের বিষয়টি অনুমোদনের জন্য আগামী ১০ নভেম্বর ইউনেসকোর ১৯৫ সদস্য দেশের কাছে উপস্থাপন করা হবে।

‘ইসরায়েলবিরোধী পক্ষপাতের’ অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইউনেস্কোর সদস্যপদ ছাড়ার ঘোষণা দেওয়ার এক দিন পর সংস্থাটির নতুন মহাপরিচালক নির্বাচিত হলেন আদ্রেঁ আজুলে।

এই অবস্থায় দেশ দুটিকে সদস্য হিসেবে রাখার জন্য তাঁকে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

১৯৭২ সালের ৪ আগস্ট প্যারিসে জন্ম নেওয়া আদ্রেঁ আজুল কিছুটা প্রচার বিমুখ। তার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে কোনো অ্যাকাউন্ট নেই। সরকারি কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন আজুল।
জেড