মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারনার সঙ্গে রাশিয়ার সরকারের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন রাশিয়ার এক জেষ্ঠ্য কূটনীতিক। ট্রাম্পের রাজনৈতিক দলের কিছু সদস্যদের সাথে যোগযোগ থাকায় ভেতরের অনেক খবরই রাশিয়ার পক্ষে জানা সম্ভব হয়েছিল বলে রাশিয়ান সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে জানান তিনি।
রাশিয়ার সাথে ট্রাম্পের সংশ্লিষ্টতার কথা নিয়ে হিলারি প্রচারণাকালেই সন্দেহ করেছিলেন, ট্রাম্পকে পুতিনের পুতুল বলেও উল্লেখ করেছিলেন হিলারি। তবে সেসময় ট্রাম্প হিলারির সেই অভিযোগকে অস্বীকার করেছিলেন।এ বিষয়ে রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সার্জেই রায়াবক জানিয়েছেন, ট্রাম্পের রাজনৈতিক দলের কিছু সদস্যদের সাথে নির্বাচন প্রচারণাকালীন সময় থেকেই যোগযোগ করে আসছে রাশিয়া ।
নাম প্রকাশ না করলেও তিনি ট্রাম্পের কাছের কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মানুষের সাথেও রাশিয়ার যোগাযোগের কথা জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে গভীরতর সম্পর্ক বজায় রাখার জন্যই এমন করা হয়েছে, আগামীতেও তারা রাশিয়ার হয়ে কাজ করবেন বলে ইন্টারফ্যাক্সকে জানান তিনি।এ বিষয়ে ট্রাম্পের মুখপাত্রকে প্রশ্ন করা হলেও তিনি এ ব্যাপারে কিছু বলেন নি।
সূত্র:রয়টার্স। এনএম….





