যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বন্দুকধারী ছেলের গুলিতে বাবা-ভাইসহ মোট ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় তার মাসহ আরও দুই জন আহত হয়েছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন উইলিয়াম হায়েস জানান, ক্যানোগা পার্কের নিজ বাসায় স্থানীয় সময বুধবার রাত ১টা ২০ মিনিটের দিকে নিজের বাবা-মা ও ভাইকে গুলি করে গেরি ডিন জারাগোজা নামে ২৬ বছরের এক যুবক। এতে যুবকের বাবা ও ভাই ঘটনাস্থলেই প্রাণ হারান, আহত হন মা।
এর ঘণ্টাখানেক পরে, নর্থ হলিউডের একটি গ্যাস স্টেশনে গিয়ে সেখানে কর্মরত একজন নারী ও একজন পুরুষকে লক্ষ্য করে গুলি ছোড়েন গেরি। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নারীটি প্রাণ হারান মারা যান। নিহত নারীকে গেরি আগে থেকে চিনতেন বলে জানায় পুলিশ।
এরপর স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি ব্যাংক এটিএম বুথে ডাকাতি করার চেষ্টা করেন গেরি। এরপর একটি বাসে গুলি চালালে এক ব্যক্তি নিহত হন। পরে বৃহস্পতিবার দুপুরে হামলাকারী গেরি জারাগোজাকে আটক করে পুলিশ।
জেড





