ইউরোপ এবং উত্তর আমেরিকায় তীব্র অর্থনৈতিক মন্দায় ১০ হাজারের বেশি মানুষআত্মহত্যা করেছে। ২৪টি ইউরোপীয় এবং আমেরিকা ও কানাডার ওপর চালানগবেষণা-সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং লন্ডনস্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন একযোগে এ জরিপ চালিয়েছে।
ব্রিটিশজার্নাল অব সাইকিয়াট্রি’তে প্রকাশিত এ গবেষণা-সমীক্ষায় বলা হয়েছে, অর্থনৈতিক মন্দায় আত্মহত্যার প্রবণতা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।
এতে বলাহয়েছে, ২০০৭ সাল পর্যন্ত ইউরোপে আত্মহত্যার ঘটনা কমতে ছিল। কিন্তু ২০০৯সালে অর্থনৈতিক মন্দা দেখা দেয়ার পর ২০০৯ সালে এ ঘটনা ৬.৫ শতাংশ বাড়ে এবং২০১১ সাল পর্যন্ত এ ধারা বজায় ছিল।
একই ভাবে কানাডায়মন্দাক্রান্ত অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে ২০০৮ সালে বাড়ে আত্মহত্যার ঘটনা।আমেরিকায় আত্মহত্যার ঘটনা সাধারণ ভাবে বাড়তে ছিল কিন্তু অর্থনৈতিক মন্দাদেখা দেয়ার পর এ প্রবণতা দ্রুত অনেক বেড়ে যায় এবং দেশটিতে অর্থনৈতিকটানাপোড়েনে পর্যুদস্ত বাড়তি প্রায় পাঁচ হাজার মানুষ আত্মহত্যার পথ বেছেনেয়। প্রতিবেদনে বলা হয়েছে, ধার-দেনা বেড়ে যাওয়া, চাকরি হারান এবং ঘরবাড়িবন্ধক রাখতে বাধ্য হওয়ার মত অনেক কারণে দিশেহারা মানুষদের আত্মহত্যার পথেবেছে নিতে বাধ্য করেছে।
অবশ্য জরিপের তথ্যে দেখা যায়, অস্ট্রিয়া, সুইডেন এবং ফিনল্যান্ডে আত্মহত্যার প্রবণতা বাড়ে নি। প্রান্তিকজনগোষ্ঠীকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া এবং মানসিক স্বাস্থ্যখাতে বিনিয়োগকে এরকারণ বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আইআরআইবি।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)// টিআই।





