একদিনে ভারতের বিহার ও ঝাড়খন্ডে খুন হয়েছেন দুই সাংবাদিক। একজন দৈনিক হিন্দুস্থানের বিহারের ব্যুরো চিফ রাজদেব রঞ্জন অপরজন ঝাড়খন্ডের স্থানীয় এক টেলিভিশন চ্যানেলেররিপোর্টার অখিলেশ প্রতাপ সিং।
দৈনিক হিন্দুস্থানের বিহারের ব্যুরো চিফ রাজদেব রঞ্জনকে গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে ঝাড়খন্ডের স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে কর্মরত রিপোর্টার অখিলেশ প্রতাপ সিংকেও একই কায়দায় হত্যা করা হয়েছে।
এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আত্মীয়র বাসায় যাওয়ার সময় বিহারের সিওয়ান জেলায় খুব কাছ থেকে ৫ বার গুলি করা হয় রাজদেবকে। এ সময় উপস্থিত মানুষজনকে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। তবে আসল খুনিদের বিষয়ে স্পষ্ট কোন তথ্য দিতে পারেনি বিহারের স্থানীয় পুলিশ।
রাজদেব রঞ্জন দৈনিক হিন্দুস্থানের জন্য ২০ বছর ধরে কাজ করছিলেন।
এদিকে ঝাড়খন্ডে অখিলেশ প্রতাপ সিংকে কারা হত্যা করেছে এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি স্থানীয় পুলিশ। রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত করে বিষয়টি জানাবে তারা।
এআই





