গ্রামবাংলার প্রাণপ্রিয় গরুর গাড়ি গাইবান্ধা জেলা থেকে বিলুপ্তী হয়ে গেছে। মাঝে মধ্যে প্রত্যন্ত এলাকায় দু-একটি গরুর গাড়ি চোখে পড়লেও তার অবস্থাও জরাজীর্ণ। আধুনিক সভ্যতায় ঐতিহ্যবাহী গরুর গাড়ি হারিয়ে যেতে বসেছে।
এ কারণে শহরের ছেলেমেয়েরা দূরের কথা, বর্তমানে গ্রামের ছেলেমেয়েরাও গরুর গাড়ির শব্দটির সঙ্গে পরিচিত নয়।
গ্রামের বয়োবৃদ্ধরা জানান, আগে বিয়ে বাড়ি বা মাল পরিবহনে গরুর গাড়ি ছিল একমাত্র ভরসা। গরুর গলায় ঘণ্টা লাগিয়ে ছই উঠিয়ে এসব গরুর গাড়ি বিয়ে বাড়িতে নেয়া হতো। কার গাড়ি আগে যাবে তা নিয়েও ছিল প্রতিযোগিতা।
জমির ধান কাটার পর সেই ধান আনা হতো গরুর গাড়িতে। গ্রামের অবস্থাপন্ন লোকজন ও ভাড়ায় এসব গরুর গাড়ি পাওয়া যেত। তারা বলেন, এখন আর গরুর গাড়ি নেই। গরুর গাড়ি এখন শুধুই স্মৃতি। যান্ত্রিক যুগে এসে সেই প্রাণপ্রিয় গরুর গাড়ি এখন বিলুপ্ত হয়ে গেল।
ইআর





