সপ্তাহব্যাপী সীমান্ত সংঘর্ষে আফগান নিরাপত্তা বাহিনীর ৫০ সদস্যকে হত্যার দাবি করেছে পাকিস্তান সীমান্ত বাহিনী। রোববার পাকিস্তানের বালুচিস্তান ফ্রন্টিয়ার কোরপসের ইন্সপেক্টর জেনারেল (আইজি) মেজর জেনারেল নাদীম আঞ্জুম এ দাবি করেন।

তিনি বলেন, বিনা উস্কানিতে আফগান সীমান্ত বাহিনী হামলা চালালে জবাব দেয় পাকিস্তান। এতে আফগান নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ৫০ সদস্য নিহত এবং আরও ১০০ সদস্য আহত হন।

আইজি নাদীম আঞ্জুম বলেন, 'যেহেতু তারা (আফগান সেনা) আমাদের মুসলিম ভাই, তাই আমরা তাদের এই হতাহতের ঘটনায় খুশি নই।'

এমএনজে