যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নেতা হিসেবে ভালো।
নিউইয়র্কে সাবেক সেনা কর্মকর্তাদের এক অনুষ্ঠানে নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে ওবামা সম্পর্কে এমন বিস্ফোরক মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। একই অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুজনকে ৩০ মিনিট করে সময় দেয়া হয়।
এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমাদের প্রেসিডেন্টের চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট অনেকটাই ভালো নেতা। তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট যখন তাকে চমৎকার বলেছেন তখন সেটিকে তিনি প্রশংসা হিসেবেই নিয়েছেন। ট্রাম্পের মতে, রাশিয়ার ওপর পুতিনের অসাধারণ নিয়ন্ত্রণ রয়েছে।
এর আগেও রাশিয়ার প্রেসিডেন্টের বিষয়ে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
এসএ





