ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন এবং তাদের নবজাতক রাজকন্যার একান্ত নিবাস আলমার হল থেকে আলোকচিত্র শিকারী পাপারাজ্জিদেরকে দূরে থাকতে থাকতে অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, নরফোক পুলিশ রাজদম্পতির মুখপাত্রের সই করা এ সংক্রান্ত একটি চিঠি মিডিয়ায় পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ আলমার হলে অবস্থানকালে যৌক্তিকভাবেই একান্তে নির্ঝঞ্ঝাট সময় কাটানোর প্রত্যাশা করেন।

চিঠিতে হয়রানিমূলক কর্মকান্ডের অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘অতীতে বেশ কয়েকবার রাজপরিবারের একান্ত গোপনীয়তায় অনাকাঙ্খিত অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, যা ঘটেছে প্রধানত দূর-পাল্লার লেন্স ব্যবহারকারী পেশাদার আলোকচিত্রীদের দ্বারা।’

কেট শনিবার একটি কন্যা সন্তানের জন্ম দেন, তার নাম রাখা হয়েছে শারলই এলিজাবেথ ডায়ানা।

প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা ১৯৯৭ সালের প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। এ সময় পাপারাজ্জিরা তার গাড়ির পিছু নিয়েছিল।

ধারণা করা হয় তখন থেকেই ব্যক্তি জীবনের একান্ততার ওপর মিডিয়ার হানা দেয়া নিয়ে উইলিয়াম এক ধরনের ক্ষোভ পোষণ করেন।

২০১২ সারে ক্লোজার ম্যাগাজিন তার স্ত্রীর একটি নগ্নবক্ষ ছবি ছাপে। তখন উইলিয়াম ও কেট প্যারিসে অবকাশ যাপন করছিলেন।

এই রাজ দম্পতি যখন একটি ব্যক্তি মালিকানাধীন ভিলায় সূর্যস্নান করছিলেন, তখন এক আলোকচিত্রী শক্তিশালী লেন্সযুক্ত ক্যামেরা দিয়ে তাদের ছবি তুলে নেন।

জেডআই