পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরের ভেতরে সন্ত্রাসীদের অন্তত চারটি আস্তানা ও ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।
রোববার সকালের দিকে পাক অধিকৃত কাশ্মীরের তাঙধর সেক্টরের বিপরীত পাশে ভারতীয় সেনাবাহিনীর এই হামলায় ব্যাপক হতাহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি।
ভারতের সেনাবাহিনীর উদ্ধৃতি দয়ে দেশটির কয়েকটি মিডিয়ার খবরে বলা হয়েছে, পাকিস্তানের হামলায় তাদের দুই সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর তারা এই হামলা চালিয়েছে।
কাশ্মিরের কুপওয়ারার তাঙঘর সেক্টরে এ ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি জানিয়েছে।
খবরে বলা হয়, পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে।
গত সপ্তাহে পাকিস্তানি হামলায় দুই সৈন্য নিহত হয়েছে বলেও দাবি করা হয়। এছাড়া এক বেসমাকি নাগরিকও নিহত হয় বলে দাবি করা হয়। এছাড়া কয়েকজন আহতও হয়।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা কঠিন হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। কুপওয়া ছাড়াও কাঠুয়া সীমান্তেও গোলা বিনিময় চলছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ৫ আগস্ট ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর প্রতিবেশী এ দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মাঝে ব্যাপক উত্তেজনা চলছে।
এএস





