ভারতের ত্রিপুরায় বাড়ির পিছনে নিজের ১০ বছরের শিশুকন্যাকে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করছিলেন বাবা। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

স্ত্রী যখন বাড়িতে ছিলেন না, সেই সময় আবুল হুসেন বাড়ির পিছনে একটা গর্ত খোঁড়েন। নিজের মেয়ের হাত বেঁধে পুঁতে দেওয়ার চেষ্টা করেন। যাতে মেয়ে সাড়াশব্দ করতে না পারে, মুখও বেঁধে দেওয়া হয়।

কিন্তু কিছুক্ষণের মধ্যে অবুলের স্ত্রী ফিরে আসায়, বাঁশের ঝুরি দিয়ে অপরাধ আড়াল করার চেষ্টা করেন তিনি। বাড়ি ফিরে সন্দেহ হয় স্ত্রীর। মহিলার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারাই আড়াল সরিয়ে উদ্ধার করে মেয়েটিকে।

খুনের চেষ্টার অভিযোগে পুলিশ আবুলকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, মেয়ে পছন্দ ছিল না বাবার। সেই কারণেই তাঁকে জীবিত কবর দেওয়ার চেষ্টা। সূত্র:২৪ঘণ্টা

জেডআই