দ্বীপরাষ্ট্র মালদ্বীপের পার্লামেন্ট ভবনের দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী।
কারাবন্দী রাজনীতিবিদদের মুক্তি দিতে প্রেসিডেন্ট অস্বীকৃতি জানানো ইস্যুতে মালদ্বীপের পার্লামেন্ট ভবন সিলগালা করে নিজেদের দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে দেশটির বিরোধীদলীয় দুই সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগে কারাবন্দি দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট, সাবেক প্রতিরক্ষামন্ত্রী, একজন বিচারক ও সাবেক চিফ প্রসিকিউটরকে মুক্তি দিতে সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার আদেশ দেন।
সুপ্রিম কোর্টের এ আদেশ না মানায় বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনকে অপসারণের চেষ্টা শুরু হয়েছে বলে রবিবার মালদ্বীপের অ্যাটর্নি জেনারেল জানান।
সর্বোচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের অ্যাটর্নি জেনারেল ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ এনে রবিবার তার পদত্যাগের দাবিতে সংসদ সচিবালয়ে পিটিশন দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। এরপরই রাজধানী মালেতে অবস্থিত দেশটির পার্লামেন্ট ভবন সিলগালা করে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি দুই সংসদ সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।
খবর আল-জাজিরার।
মালদ্বীপের পার্লামেন্ট সিলগালা!
দ্বীপরাষ্ট্র মালদ্বীপের পার্লামেন্ট ভবনের দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী।
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিয়ে জামায়াতের নায়েবে আমীরের মতবিনিময়
মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশা নিয়ে বাংলাদেশ হাইকমিশনে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশের সমর্থন মালদ্বীপকে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান নির্বাচনে মালদ্বীপের একজন প্রার্থীকে বাংলাদেশ সমর্থন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বাংলাদেশ-মালদ্বীপ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে আলোচনা
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বাড়াতে সরাসরি জাহাজ চলাচল চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি অভিবাসন, প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ব্লু ইকোনমি ও সামুদ্রিক সংযোগ জোরদারের বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ মার্চ) দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ বিষয়ে এক শোক বিবৃতি প্রদান করেছেন।
মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত
মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন আরো দুইজন।
















