রুশ ফেডারেশনের সংবিধান সংশোধন সংক্রান্ত আইনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষরের মধ্যদিয়ে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
এর আগে আজই রুশ সংসদের উচ্চকক্ষে সর্বসম্মতভাবে ক্রিমিয়ার সঙ্গে স্বাক্ষরিত একীভূতকরণ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি এবং সংবিধান সংস্কারের বিলটি অনুমোদন করা হয়েছে। গত মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে ওই চুক্তি ও বিলটি অনুমোদন লাভ করে।
এরপর ভ্লাদিমির পুতিন সংবিধান সংশোধন সংক্রান্ত চুক্তিতে সই করার পর সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। গত রোববার ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটে ৯৭ শতাংশ ভোটার রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার পক্ষে রায় দিয়েছে বলে ক্রিমিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে। ওই গণভোটের পরই রাশিয়ায় ক্রিমিয়ার অন্তর্ভূক্তির বিষয়ে চুক্তি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ক্রিমিয়ার নেতারা।
শুক্রবার রুশ ফেডারেশনের সংবিধান সংশোধন সংক্রান্ত চুক্তিতে পুতিনের সইয়ের মধ্যদিয়ে একীভূতকরণ সংক্রান্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো। তবে ইউক্রেনসহ গোটা পাশ্চাত্য ক্রিমিয়াকে একীভূত করার রুশ পদক্ষেপকে অগ্রহণযোগ্য ও অবৈধ হিসেবে ঘোষণা করেছে।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হলো ক্রিমিয়া
রুশ ফেডারেশনের সংবিধান সংশোধন সংক্রান্ত আইনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষরের মধ্যদিয়ে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে রাশিয়ার
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ গেল কুমিল্লার সাগরের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবক। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না।
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
চাকরির প্রলোভনে রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানোর পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ড্রোন হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক
রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানের এক সাংবাদিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে মস্কো। দেশটির পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপ থেকে তাঁকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।
















