চীন প্রথমবারের মতো নিজেদের মহাকাশ গবেষণার অংশ হিসেবে মহাকাশ কেন্দ্রে তিন নভোচারীসহ মহাকাশযান পাঠিয়েছে।
চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৯ টা ২২ মিনিটে জিকুয়ান স্পেস সেন্টার থেকে শেনঝু-১২ ক্যাপসুল নিয়ে ‘লং মার্চ টুএফ’ রকেটের মাধ্যমে তিন চীনা নভোচারী সফলভাবে যাত্রা শুরু করেন। খবর সংবাদমাধ্যম সিএনবিসি’র।
তিন নভোচারীর নাম- নিয়ে হাইশেঙ, লিউ বোমিং ও তাং হংবো।
যাত্রা শুরুর আগে চীনা নভোচারীদের মহাকাশ গবেষণা কর্মকর্তা, সামরিক কর্মকর্তা ও শিশুরা শুভেচ্ছা ও বিদায় জানায়।
এমবি





