রোববার এই হামলা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক। সারাতভ প্রাদেশি প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় এক নারীরসহ ৪ জন আহত হয়েছেন। আহত নারীর অবস্থা গুরুতর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষতিগ্রস্ত ওই ভবন ও তার আশপাশের এলাকার ভিডিও শেয়ার করেছেন অনেকেই। রোববারের এই হামলার জেরে সারাতভে বিমান চলাচল ব্যবস্থা এলোমেলো হয়ে পড়েছে। হামলার পর থেকে অনির্দিষ্টকালের জন্য সারাতভের বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে নগর প্রশাসন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ার লক্ষ্য করে যাত্রীবাহী বিমান হামলা চালিয়েছিল ইসলামী জঙ্গিগোষ্ঠী আল কায়দা নেটওয়ার্ক। সেই হামলায় ‍নিহত হয়েছিলেন ৩ হাজারেরও বেশি মানুষ।

সূত্র : এএফপি

এনএইচ