হংকংয়ের জনপ্রিয় গণতন্ত্রপন্থি ডেইলি পত্রিকা অ্যাপল বন্ধ হয়ে গেছে ।
মিডিয়া মুঘল জিমি লাইয়ের এই পত্রিকাটির সমস্ত সম্পদ সরকার বাজেয়াপ্ত করার পর প্রকাশনা চালানো অসম্ভব হয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে পত্রিকাটির ব্যাংক একাউন্টগুলো খুলে দেয়ার আবেদন জানানো হয়েছিল সরকারের কাছে।
কিন্তু তাতেও সাড়া দেয়নি সে দেশের সরকার। ফলে আর্থিক সংকটে পড়ে বাধ্য হয়ে পত্রিকাটি বন্ধ ঘোষণা করতে হয়েছে।
এ বিষয়টিকে হংকংয়ে মুক্ত মিডিয়ার প্রতি বিরাট এক আঘাত হিসেবে দেখা হচ্ছে। তথ্যসূত্রঃ বিবিসি অনলাইন।
হোসাইন নূর





