সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে মোকাবেলায় আরো ট্যাংক পাঠাচ্ছে ‍তুরস্ক। সীমান্ত দিয়ে ট্যাংক যাওয়ার সময় গোলাগুলির শব্দও শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ট্যাংক ঢোকার সাথে সাথে বেসামরিক নাগরিকরা পালাতে শুরু করেছে। সিরিয়া বিদ্রোহী সংগঠনগুলো দাবি করেন, আইএস এর কাছ থেকে অন্তত আটটি গ্রাম পুনরুদ্ধার করেছে তারা।

বিবিসি জানায়, অন্তত ২০টি ট্যাঙ্ক, পাঁচটি আর্মড ক্যারিয়ার ও গাড়ি দেখা গিয়েছিল।

এমএনজে