[b]নয়াদিল্লি:[/b] ভারতের সুপ্রিম কোর্টের অতি সাম্প্রতিক এক ঐতিহাসিক রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে৷ ফাঁসির আসামিদের মার্জনা ভিক্ষার আবেদনে সরকার বা রাষ্ট্রপতি যদি সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘকাল ঝুলিয়ে রাখেন,সেক্ষেত্রে ফাঁসির আদেশ পরিবর্তিত হবে যাবজ্জীবন কারাদণ্ডে৷
নতুন জারি করা এ রায় অবিলম্বে প্রযোজ্য হবে মৃত্যুদণ্ডে দণ্ডিত ১৫ জন আসামির ক্ষেত্রে৷ এদের মধ্যে চারজন কুখ্যাত জঙ্গল দস্যু বীরাপ্পনের সহচর৷ শীর্ষ আদালতের যুক্তি,ফাঁসির সাজা মাথায় নিয়ে দীর্ঘকাল জেলের নির্জন সেলে বন্দি জীবনযাপনে মানসিক যন্ত্রণা ও কষ্ট সহ্য করতে করতে তারা হারিয়ে ফেলে মানসিক ভারসাম্য৷ সেখানে ফাঁসি অর্থহীন৷
এই রায়ের প্রেক্ষিতে অনেক ফাঁসির আসামি একটা আশার আলো দেখতে পারছে৷ ৮০-এর দশকে পাঞ্জাবে খালিস্তানি সন্ত্রাসী দেবিন্দর পাল ভুল্লারকে ফাঁসির আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট স্বয়ং৷ দেবিন্দরের পক্ষে রাষ্ট্রপতির কাছে মার্জনা ভিক্ষার আবেদন জানানো হয়৷ কিন্তু সেই আবেদন পড়েই থাকে৷
মনোচিকিৎসকরা মনে করেন, দীর্ঘদিন জেলের নির্জন সেলে বন্দি থেকে সে মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ে এই বিলম্বের কারণে৷ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের তিনজনকে ফাঁসির সাজা দেয়া হলে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানায়৷ তা খারিজ হোয়ে গেলে তাকে চ্যালেঞ্জ করে তিন বছর আগে তারা আবার আদালতে যায়৷ এখনো পুনর্বিবেচনার আর্জির ফয়সালা হয়নি৷ শুনানি হবার কথা এ মাসে৷
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এক বেঞ্চের রায়ে এই নির্দেশও দেয়া হয় যে, প্রাণভিক্ষার আর্জি খারিজ হয়ে গেলে আসামিকে ও আসামির নিকট পরিজনদের তা সময়মত জানাতে হবে এবং পরিবারের সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করে দিতে হবে জেল কর্তৃপক্ষকে৷ শুধু তাই নয়, ফাঁসির আসামিকে নির্জন সেলে রাখাটাও অসাংবিধানিক বলে মনে করে শীর্ষ আদালত৷
প্রাণভিক্ষার আর্জি খারিজ হবার পর ফাঁসির আদেশ কার্যকর করতে হবে ১৪ দিনের মধ্যে৷ উল্লেখ্য, সংসদে সন্ত্রাসী হামলার অপরাধী মুহম্মদ আফজাল গুরুর ফাঁসি হয় ২০১৩ সালের ফেব্রুয়ারিতে এবং মুম্বাই হামলায় অভিযুক্ত আজমল কাসাবের ফাঁসি কার্যকর হয় ২০১২ সালে৷ উভয়ক্ষেত্রে তাদের ফাঁসি কার্যকর হয় তাদের পরিবারকে আগাম না জানিয়ে, এই রকম একটা অভিযোগ উঠেছিল৷ ২০০৪ সালে কলকাতার ধনঞ্জয় চ্যাটার্জিকে ১৩ বছর নির্জন সেলে বন্দি রাখার পর ফাঁসি দেয়া হয়৷
ফাঁসির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজবিজ্ঞানীরা৷ ফাঁসি রদ করার বিষয়ে আন্দোলনে নেমেছে মানবাধিকার সংস্থাগুলি৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফাঁসির শাস্তি তুলে দেবার পক্ষে ৬৫ হাজার গণস্বাক্ষর সম্বলিত এক স্মারকলিপি তুলে দেয় প্রধানমন্ত্রীর দপ্তরে৷ তাদের মতে, মৃত্যুদণ্ড অমানবিক, একতরফা এবং পক্ষপাতদুষ্ট৷ টাকা এবং প্রভাব প্রতিপত্তির অভাবে অনেক সময় গরিব শ্রেণির যেখানে ফাঁসি হয়, সেখানে একই ধরনের অপরাধে ধনীদের হয় যাবজ্জীবন৷ ‘‘বিরলতম বিরল" ক্ষেত্রে ফাঁসি দিয়েও সমাজে জঘন্যতম অপরাধ দমন করা যায়নি৷ এক জনমত সমীক্ষায় দেখা গেছে সমাজের ৪০ শতাংশ ফাঁসি রদ করার পক্ষে এবং ৩০ শতাংশ এর বিপক্ষে আর ৩০ শতাংশ কোনোটাই নয়৷ জাতীয় অপরাধ ব্যুরোর রেকর্ড অনুসারে, ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ১৪৫৫ জন ফাঁসির আসামি মৃত্যুর দিন গুনছে ভারতের বিভিন্ন জেলে৷ সংখ্যাটা সম্ভবত আরো বেশি হতে পারে৷সূত্র: ডি ডাব্লিউ
ভারতে ফাঁসি নিয়ে বিতর্ক
নয়াদিল্লি: ভারতের সুপ্রিম কোর্টের অতি সাম্প্রতিক এক ঐতিহাসিক রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে৷ ফাঁসির আসামিদের মার্জনা ভিক্ষার আবেদনে সরকার বা রাষ্ট্রপতি যদি সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘকাল ঝুলিয়ে রাখেন,সেক্ষেত্রে ফাঁসির আদেশ পরিবর্তিত হবে যাবজ্জীবন কারাদণ্ডে৷
ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
এএফপির প্রতিবেদন গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
মাথাপিছু জিডিপি ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২৬ সালে আবারও ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ এ সূচকে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।
‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন ভারতে শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে পুলিশ
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
বিজেপি সরকারের নতুন নিয়ম ঘিরে বিতর্ক ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের স্বীকৃত মাদরাসাগুলোতে শুক্রবারের ঐতিহ্যবাহী সাপ্তাহিক ছুটি বাতিল করে রোববার ছুটি চালুর নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার। সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন শিক্ষাব্যবস্থা ও নিয়ম কার্যকরের যুক্তিতে এই পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। সমালোচকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার ও সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ করা হচ্ছে।
















