লাহোরে একটি দেয়ালে রাসূলকে (স.) নিয়ে অবমাননাকর উক্তি লেখায় জুলফিকার আলী নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার লাহোর আদালতের বিচারক নাভিদ ইকবাল এ রায় ঘোষণা করেন।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ‘জুলফিকার আলী ইসলাম অবমাননা করার সময় পুলিশের কাছে হাতে-নাতে ধরা পড়ে। এ ছাড়া, তিনি আজানকে কটাক্ষ করেও বক্তব্য দিয়েছেন।’

ইসলাম অবমাননার অভিযোগে জুলফিকার আলীকে ২০০৮ সালের এপ্রিলে গ্রেফতার করা হয়।

আসামির আইনজীবী দাবি করেছেন, ‘তিনি একজন উন্মাদ।’অপর দিকে বিচারক বলেছেন, ‘আসামি মানসিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ। মৃত্যুদণ্ডের পাশাপাশি জুলফিকার আলীকে ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এই অর্থ দিতে না পারলে ফাঁসিতে ঝোলার আগে তাকে আরো এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।’

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ