শুক্রবার আলিপুরদুয়ারের কালচিনির নির্বাচনি সভায় এক ভাষণে তিনি বলেন, মোদি-শাহদের মুখোমুখি বিতর্কসভায় মুখোমুখি বসার আহ্বান জানাই। বসো দেখি! কে মিথ্যা কথা বলছে প্রমাণ হয়ে যাবে।

মমতা বললেন, ভিক্ষা চাইলে আমি জনতার থেকে চাইব। দিল্লির কাছে হাত পাতব না। কারণ মোদির গ্যারান্টির কোনো ভরসা নেই। মোদির গ্যারান্টি গ্যারান্টিই নয়।

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার গ্যারান্টির ফারাক বোঝাতে বন্ধ চা বাগান খোলার পরিসংখ্যান তুলে ধরে মমতা বলেন, মোদি পাঁচটা চা বাগান খুলবে বলেছিল, দুটোও খুলতে পারেনি। আমার সরকার ৫৯টা চা বাগান বানিয়েছে। এবার আপনারই বলুন, কার গ্যারান্টিতে ভরসা রাখবেন।

মমতা বলেন, ভোটের বুথে জুলুম করলে, অত্যাচার করলে, মা-বোনেদের বসিয়ে দেবেন। ওরা রান্না করে, বাড়ির কাজ করে, সব পারবে।

বিজেপির ‘এই বার ৪০০ পার’ স্লোগানকে কটাক্ষ করে মমতা বললেন, ‘৪০০ পার কেন? বল ৪২০ পার করো। তবে না কেন্দ্রে ৪২০-র সরকার তৈরি হবে।

এনএইচ