চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ইয়ান্তাই শহরে একটি স্বর্ণের খনিতে অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনকে উদ্ধার করা হয়েছে। খবর সিজিটিএনের।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোর ৬টার দিকে খনিটির ভেতরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ইয়ান্তাই শহরের কাওজিয়াওয়া স্বর্ণের খনিতে সরঞ্জাম রক্ষণাবেক্ষণের সময় আগুন লাগার পর এ হতাহতের ঘটনা ঘটে। 

জানুয়ারিতে একই প্রদেশের পৃথক আরেকটি স্বর্ণের খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল। 

রক্ষণাবেক্ষেণ ও নিরাপত্তা দুর্বলতার কারণে চীনের খনিগুলোতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।

এমআর