ইউক্রেনে ২৮০ জন যাত্রী ও ১৫ জন ক্রু নিয়ে মালয়েশিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আরোহী ২৯৫ জনই নিহিত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী।
অভিযোগ করা হচ্ছে, গুলি করে বিমানটি ভূপাতিত করা হয়েছে। আর এ ঘটনার সাথে ইউক্রেনের বিদ্রোহীরা জড়িত থাকতে পারে- এমন সন্দেহ করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরেসেনকো বলেছেন, বিমান দুর্ঘটনার বিষয়টি "সন্ত্রাসীদের কাজ"। তবে বিদ্রোহীরা বিমান ভূপাতিত করার অভিযোগ অস্বীকার করেছে।
গত কয়েকদিনে ইউক্রেনের সামরিক বাহিনীর দু'টি বিমান ধ্বংস করেছে ইউক্রেনের পূর্বঞ্চলের বিদ্রোহীরা।
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের আমস্টার্ডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর দিকে যাচ্ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং উড়োজাহাজটি। ইউক্রেনের শাকতেরেস্ক এলাকায় বিধ্বস্ত হয় ওই বিমানটি।
এর আগেও মালয়েশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছিল। সেই ঘটনার পর ফের আরেকটি বিমান বিধ্বস্ত হলো। সূত্র: বিবিসি।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই// টিআই।





