তিন বছরের শিশুর উপর দিয়ে চলে গেল গাড়ি, অথচ আঘাত লাগল না। গত ১৮ জুন এমনই অবাক করা ঘটনা ঘটেছে ভারতের নাসিকে।

সিসিটিভি ক্যামেরাতে পাওয়া ছবিতে ধরা পড়েছে, শিশুটি খেলতে খেলতে বাড়ির বাইরে বেরিয়ে যায়। সেইসময় আচমকা তার ঘাড়ের ওপর এসে পড়ে একটি গাড়ি। আচমকা শিশুটি সামনে চলে আসায় কিংকর্তব্যবিমূঢ় চালক গাড়ি থামাতে পারেননি। শিশুটির শরীরের ওপর দিয়ে চলে যায় সামনের এবং পিছনের চাকা। তাকে তড়িগড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন তেমন কোন চোট লাগেনি শিশুর। গতকালই সে ছাড়া পেয়েছে হাসপাতাল থেকে।

ইআর