ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তেহরানের পরমাণু গবেষণা এবং উন্নয়ন তৎপরতা কখনোই বন্ধ হবে না। খবর, তেহরান টাইমস।
ইরানের পরমাণু কর্মকর্তা ও বিশেষজ্ঞদের এক সমাবেশে তিনি একথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তার দেশ পরমাণু কর্মসূচির ক্ষেত্রে যেসব সাফল্য অর্জন করেছে তা কখনো বন্ধ করবে না।
ইরান যে পরমাণু অস্ত্র চায় না সে কথা প্রমাণিত হয়েছে- উল্লেখ করে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরো বলেন, মার্কিন কর্মকর্তারা যখন পরমাণু বিষয়ে কথা বলেন তখন তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরমাণু অস্ত্রের বিষয়ে কথা বলেন। অথচ ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি।
তিনি জোর দিয়ে বলেন, পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় পরমাণু গবেষণা ও উন্নয়ন অব্যাহত রাখার বিষয়ে ইরানি আলোচকদের কথা বলতে হবে। এ বিষয়ে ছাড় দেয়ার অধিকার কারো নেই বা কেউ এমন কিছু করবেন না বলেও ঘোষণা করেন সর্বোচ্চ নেতা।
এ ছাড়া, পরমাণু বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়ে তিনি বলেন, অন্য দেশের জোর খাটানোর প্রচেষ্টাকে ইরানের আলোচকরা মেনে নেবেন না।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই
ইরানের পরমাণু গবেষণা কখনোই বন্ধ হবে না: সর্বোচ্চ নেতা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তেহরানের পরমাণু গবেষণা এবং উন্নয়ন তৎপরতা কখনোই বন্ধ হবে না। খবর, তেহরান টাইমস।
ইরানকে অত্যাধুনিক ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া
ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর ব্যবহৃত নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে এসব উৎক্ষেপক কাজে লাগবে। এর মধ্য দিয়ে মস্কো ও তেহরানের সামরিক সহযোগিতার নতুন দিক সামনে এসেছে।
ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (৩ নভেম্বর) দিনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি
শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য সামরিক বা সন্ত্রাসী হামলার জবাব দিতে ভৌগোলিক সীমাবদ্ধতা বিবেচনা না করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।















