পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে লেজে আগুন দিয়ে দাপিয়ে বেড়ানো হনুমানের সঙ্গে তুলনা করেছেন। একইসঙ্গে তিনি প্রশ্ন করেন, ‘মোদি কি গাধা?’
বুধবার নিজের দলের পৃথক দু’টি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মমতা। ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফায় অনুষ্ঠেয় আসনে নিজের দলের প্রার্থীর পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তৃণমূলের নেত্রী।
মহাকাব্য রামায়ণে উল্লেখিত হনুমানের লেজে আগুন দিয়ে রাবণের রাজ্য সোনার লংকায় আগুন জ্বালানোর কথা উল্লেখ করে মমতা বলেন, তিনিও (মোদি) নিজের লেজে আগুন দিয়ে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন ।
একদিন আগের একটি সভায় মোদির বিরুদ্ধে আসামে সাম্প্রদায়িক সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগ এনে তাকে গ্রেফতারের দাবি জানান মমতা। তিনি অভিযোগ করেন, মোদি পশ্চিমবঙ্গেও সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছিলেন।
ওই সভায় মমতা বলেন, ‘দড়ি দিয়ে বেঁধে তাকে (মোদি) জেলে ভরা উচিত। খবর এনডিটিভির।
মমতার চিত্রকর্ম এক কোটি ৮০ লাখ রুপি মূলে বিক্রি হওয়ার প্রসঙ্গ তুলে তাকে কটূক্তি করায় মোদির ওপর বেজায় ক্ষেপেছেন মমতা। তারপর থেকে মোদিকে ‘কাগুজে বাঘ’ বলে উল্লেখ করে আসছেন তিনি।
এছাড়া, মোদি বাংলাদেশ থেকে আসা প্রত্যেককে ‘অনুপ্রবেশকারী’ হিসেবে আখ্যায়িত করায় মমতা প্রশ্ন করেন ‘তিনি কি গাধা’?
তৃণমূল-বিজেপির রাজনৈতিক বিরোধ চলে আসলেও মূলত নির্বাচনকে কেন্দ্র করে এখন এ দু’দলের লড়াই ব্যক্তিগত আক্রমণে গড়িয়েছে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ০৮ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
'মোদী লেজে আগুন লাগা হনুমানের মতো'
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে লেজে আগুন দিয়ে দাপিয়ে বেড়ানো হনুমানের সঙ্গে তুলনা করেছেন। একইসঙ্গে তিনি প্রশ্ন করেন, ‘মোদি কি গাধা?’





