লিবিয়ার পশ্চিমাঞ্চলের ডারনা শহরে কয়েক দফা গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪৫ ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিরাপত্তা বাহিনীর উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে।

ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী একটি সশস্ত্র জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

হামলাকারীরা ওই শহরের পুলিশ সদরদপ্তর ও লিবিয়ার পার্লামেন্টের স্পিকারের বাসভবন ও একটি পেট্রোল স্টেশনকে টার্গেট করে।

তবে, এ গাড়ি বোমা বিস্ফোরণের সময় লিবিয়ার পার্লামেন্টের স্পিকার আগুইলা সালাহ ইসা ওই বাড়িতে ছিলেন না।


ইআর