বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে চাচোয়েংসাও প্রদেশের একটি ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ট্রেনচালক ক্রসিংয়ের কাছে যাওয়ার সময় সতর্কতামূলক হর্ন বাজিয়েছিলেন। কিন্তু মাছ পরিবহনকারী পিকআপটিকে আঘাত করার আগে ট্রেনটি থামাতে পারেননি তিনি।
ট্রেনচালক তিনবার অ্যালার্ম বাজিয়ে প্রোটোকল অনুসরণ করেছিলেন, কিন্তু পিকআপটি কাছাকাছি থাকায় চালকের পক্ষে সময়মতো ট্রেন থামানো সম্ভব হয়নি।
দুর্ঘটনার আগ মুহূর্তে পিকআপ থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যাওয়া ২০ বছর বয়সী এক যুবক বলেন, চালক ভেবেছিলেন ক্রসিং পার হয়ে যেতে পারবেন। কিন্তু হঠাৎ দেখেন ট্রেনটি চলে এসেছে।
এন





