দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাত দেশের আঞ্চলিক জোট 'বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন' বা বিমসটেকএর স্থায়ী সচিবালয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে গুলশান-২ এ প্রধানমন্ত্রী এ সচিবালয়ের উদ্বোধন করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বিসমটেকের মহাসচিব সুমিত নাকানডালা, ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিসমটেকের সচিবালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের গতিকে তরান্বিত করতে আঞ্চলিক জোটগুলোকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়।’
বিমসটেক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট। এর সদস্যরা হল বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, ভুটান ও নেপাল। বিমসটেক এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে।
১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনের সিদ্ধান্ত অনুয়ায়ী বে অফ বেঙ্গল ইকনোমিক কো-অপারেশন অর্গানাইজেশন গঠিত হয়। পরবর্তী সময়ে মিয়ানমার, ভুটান ও নেপাল এই জোটে নিজেদের যুক্ত করে।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





