দলবদ্ধভাবে চার নারীকে গণধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে পাঁচ আফগান পুরুষের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে।

কর্মকর্তারা জানান' পূর্ব কাবুলের "পূল ই চারখি" কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়।এছাড়া অন্য একটি মামলায় আরো একব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়।গত ৮ ই অক্টোবর এ রায় কার্যকর করা হয়।

গত ২৩ শে আগস্ট কিছু নারী বিয়ের অনুষ্ঠান থেকে তাদের পরিবারের সঙ্গে বাসায় ফিরছিলেন। রাতে আসার সময় পূর্ব কাবুলের কাছাকাছি প্যাগম্যান জেলার একটি জনপ্রিয় পিকনিক স্পটে এ ঘটনা ঘটে।

আক্রমণকারীরা সশস্ত্র এবং কয়েকজন পুলিশের ইউনিফর্ম পরা ছিল।তারা নারীদের কে গাড়ি থেকে টেনে নামিয়ে গণধর্ষণ করে।


এটর্নি জেনারেলের অফিস থেকে জানানো হয়, সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই তার অফিসের শেষ দিনে মৃত্যুর পরোয়ানা স্বাক্ষর করেন। সেপ্টেম্বরে নতুন প্রেসিডেন্ট আশরাফ গনি ক্ষমতা গ্রহণ করার পর এক্ষেত্রে কিছুই বলেনি।

আরো বলেন, আসামিরা সর্বশেষ মূহুর্তে ক্ষমা প্রার্থনা করলেও তা উপেক্ষা করা হয় বলে কর্তৃপক্ষ জানায়। আরো জানানো হয় তারা মানব পাচারকারী হাবিব ইসতালিফি'র গ্যাংয়ের লোক।সূএ: বিবিসি

ইআর