আগামী এক বছরের জন্য দিল্লিতে পান, খৈনি, জর্দা, পান মশলা, গুটখা এবং চিবানো যায় এমন সব ধরণের তামাকের কেনা-বেচা ও গুদামজাতকরণ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দিল্লির খাদ্য সুরক্ষা দফতর এ সংক্রান্ত নোটিস জারি করেছে।
দিল্লির খাদ্য সুরক্ষা কমিশনার মৃণালিণী দর্শয়াল জানিয়েছেন, এই ধরণের নেশার দ্রব্য যে শুধুমাত্র ক্রেতাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে তাই নয়, বদলে ফেলতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জিনের গঠনও।
নোটিসে বলা হয়, চাই সুগন্ধিযুক্ত হোক অথবা মিশ্রিত, পান, গুটখা, পান, পান মসলা, সুগন্ধি তামাক, খারা অথবা খোলা বা প্যাকেটজাত এসব পণ্যের উৎপাদন, বিক্রি অথবা পরিবেশণা এক বছরের নিষিদ্ধ করা হলো।
সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা পাওয়ার পর রাজ্য সরকার ২০১২ সালে গুটখা নিষিদ্ধ করেছিল। কিন্তু তখন থেকে ব্যবসায়ীরা গুটখার উপাদান (সুপারি ও তামাক) পৃথক করে বিক্রি করে শুরু করে। এর পরিপ্রেক্ষিতেই নতুন করে চর্বণযোগ্য তামাক নতুন করে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
এম আর





