বিলিয়নিয়ার ব্যবসায়ী বাবাক জানজানির ফাঁসি কার্যকর করার নির্দেশ দিয়েছে ইরান। দুর্নীতির অভিযোগে তাকে এই শাস্তি পেতে হচ্ছে বলে বিচার বিভাগীয় সূত্র জানিয়েছে। তার মেয়ের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে।ইরানের সুপ্রিম কোর্ট ২০১৬ সালে জানজানির বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রাখে।
আন্তর্জাতিক অবরোধের সময় জানজানি ছিলেন ইরানি তেল বিক্রির মধ্যস্ততাকারী। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদের আমলে তিনি এই কাজটি বেশ দক্ষতার সাথে করেছিলেন। আহমদিনেজাদের পর প্রেসিডেন্ট হন হাসান রুহানি। তার সময়ের শুরুতেই জানজানিকে গ্রেফতার করা হয়।
৪২ বছর বয়স্ক জানজানি ইরানের অন্যতম ধনী লোক। তার সম্পদের আনুমানিক পরিমাণ ১৪ বিলিয়ন ডলার। তিনি ৭০টি কোম্পানির মালিক।
কয়েকটি মিডিয়া দাবি করেছে, জানজানির মেয়ের বিরুদ্ধে আনা গুপ্তচর বৃত্তির অভিযোগ থেকে জনসাধারণের দৃষ্টি সরানোর প্রয়াসে বিচারক জানজানির মৃত্যূদণ্ডাদেশ বহাল রাখেন।
এতে বলা হয়, জাহরা আরদেশির লারজানির বিরুদ্ধে যুক্তরাজ্যের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। তবে ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী মাহমুদ আলভি ওই খবর অস্বীকার করে বলেছেন, লারজানি পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ নেই।
মিডলইস্ট মনিটরতথ্য সরবরাহে ব্যর্থ হওয়ায় ভেনিজুয়েলার ওপর আইএমএফের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সঠিক সময়ে প্রয়োজনীয় অর্থনৈতিক তথ্য প্রদান না করায় ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়। খবর এএফপি’র।
এই নিষেধাজ্ঞা এমন একটি সময় আসলো যখন ভেনিজুয়েলা সরকার তার দেশে আগামী ১৩ নভেম্বর ১৫ হাজার কোটি মার্কিন ডলারের মতো বিদেশী ঋন সহায়তা পুনর্বিন্যাস বিষয়ে আলোচনার জন্যে ঋনদাতাদের সভা আহবান করেছে।ওয়াশিংটন ভিত্তিক ঋণদাতা সংস্থা আইএমএফ তার ১৮৯টি সদস্যের অর্থনৈতিক বিষয়াদির ওপর নজর রাখে।
কিন্তু গত ১৩ বছর ধরে আইএমএফ ভেনিজুয়েলার বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা করতে সক্ষম হয়নি।
আইএমএফ র্বোড আশা প্রকাশ করেছে, এই সিদ্ধান্তের পর সময়মতো ও নিয়মিত তথ্য সরবরাহের মাধ্যমে সংস্থার সাথে দেশটির সম্পর্ক নতুন করে শুরু করার বিষয়ে ভেনিজুয়েলার কর্তৃপক্ষ উৎসাহিত হবে। নতুন এই সম্পর্কে ভেনিজুয়েলাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও উপকৃত হবে।
আইএমএফ বলেছে, ভেনিজুয়েলা তার সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠান, আমদানি ও রপ্তানী এবং অর্থনীতির অন্যান্য মূল নির্দেশক বিষয়ে তথ্য প্রদানে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
কারণ আইএমএফভুক্ত সকল দেশ সংস্থার কার্যকর পর্যবেক্ষণের জন্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহে বাধ্য।আইএমএফ বোর্ড পদক্ষেপ বাস্তবায়নে ভেনিজুয়েলার অগ্রগতি পর্যালোচনার লক্ষে আগামী ছয় মাসের মধ্যে সভা আহ্বান করবে।
এমএ





