চীনের তিয়ানজিন শহরে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো চারজন।

খবরে বলা হয়, শুক্রবার দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসটিতে অন্তত ৩০ জন যাত্রী ছিলেন। তিয়ানজিন শহর থেকে জিসিয়ান যাওয়ার পথে বাসটির চাকা বিস্ফোরিত হলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয় উদ্ধার কর্মীরা চারজনকে জীবিত উদ্ধার করে।
সবার মৃতদেহ পা্ওয়া না গেলে বাকী সবাই মারা গেছে বলে ধারণা করা হয়।