আফগানিস্তানে বোমা নিষ্ক্রিয়কারী দলের ১২ জন কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

ঘটনাটি ঘটেছে হেলমান্দে সম্প্রতি বন্ধ করে দেয়া ব্রিটিশ ক্যাম্প ব্যাশনের নিকট। পুলিশ জানিয়েছে, একদল বন্দুকধারী মোটর সাইকেলে এসে গুলি চালালে তারা নিহত হন। তবে, বন্দুকধারীরা তালেবান যোদ্ধা কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হেলমান্দ প্রদেশের পুলিশ প্রধানের মুখপাত্র ফরিদ আহমদ উবায়েদ বলেন, হামলার পরপরই সেখানে পুলিশ পাল্টা হামলা চালায়। পাল্টা হামলায় চার বন্দুকধারী নিহত হয়। এ ছাড়া তিন বন্দুকধারীকে আটক করা হয়েছে।

এমএ