ইসলামি প্রজাতন্ত্র ইরানের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকা কখনোই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেনি। তবে দেশটির জনগণ সন্ত্রাসবাদের বিরোধী। তারা সন্ত্রাসবাদ পছন্দ করে না।
আজ সোমবার বিজয় পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ইরাক, সিরিয়া ও ইয়েমেনসহ কোনো ইস্যুতেই আমেরিকা সঠিক পদক্ষেপ নেয়নি বলে তিনি জানান।
আমেরিকার সঙ্গে সৌদি আরবের স্বাক্ষরিত অস্ত্র ক্রয় চুক্তি সম্পর্কে বলেছেন, সৌদি আরব এর আগেও এভাবে জনগণের অর্থ খরচ করেছে। ইরানের এ ধরনের অস্ত্র ক্রয় চুক্তি চুক্তির প্রয়োজন নেই। কারণ ইরান নিজেই অস্ত্র তৈরি করে।
রুহানি বলেন, ট্রাম্প যখন সৌদি আরব সফর করছিলেন তখন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সাড়ে ৪ কোটি মানুষ ভোট দিয়েছেন, যে ঘটনা সৌদি আরবে কখনোই ঘটেনি। সৌদি জনগণকে এখনও বুঝতেই দেওয়া হয়নি যে, ভোট বা নির্বাচন কি জিনিস। সৌদি আরবও রাজতান্ত্রিক ব্যবস্থা থেকে বেরিয়ে নির্বাচন ভিত্তিক ব্যবস্থায় প্রবেশ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমবি





