আমেরিকার বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক উইলিয়াম অ্যাংদাল বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে রুশ অভিযান শুরুর পর ওয়াশিংটনের আসল চেহারা সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। খবর আইআরআই।

তিনি আরও বলেছেন, আমেরিকা এত দিন দাবি করে আসছিল তারা সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। কিন্তু বাস্তবে তাদের হামলা সত্ত্বেও ওই গোষ্ঠীর তৎপরতা ক্রমেই আরও বৃদ্ধি পাচ্ছিল। আসলে সিরিয়ায় তাদের হামলা ছিল শুধুই লোক দেখানো।

অধ্যাপক উইলিয়াম অ্যাংদাল আরও বলেছেন, সিরিয়ার বাশার আসাদ সরকারকে উৎখাতের লক্ষ্যে এক দল সন্ত্রাসীকে ‘মধ্যপন্থী’আখ্যা দিয়ে তাদেরকে নিয়মিত সব ধরনের সামরিক সহযোগিতা দিয়ে আসছিল ওয়াশিংটন। আমেরিকা মধ্যপন্থী হিসেবে আখ্যায়িত করে যেসব সন্ত্রাসীকে অস্ত্র দিত, তারা কিছু দিন পর আইএসআইএল-এ সঙ্গে যোগ দিত।

তিনি আরও বলেন, আমেরিকা গত কয়েক মাসে সিরিয়ায় সন্ত্রাসের বিরুদ্ধে যা করতে পারে নি রাশিয়া চার দিনের অভিযানে তা করে দেখিয়েছে। ওই বিশেষজ্ঞের মতে, সিরিয়ায় কোনো সমাধান চায় না আমেরিকা বরং সন্ত্রাস ও সংঘাত জিইয়ে রাখাই দেশটির মূল উদ্দেশ্য।

এআই