যুক্তরাষ্ট্রের লাস ভেগাস স্ট্রিপে গাড়ি চাপায় একজন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন ৩৭ জন।

আহতদের মধ্যে সাতজনকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১১ বছরের একজন শিশুও রয়েছে।

সোমবার লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।
খবরে বলা হয়, এটি ইচ্ছাকৃত না আসলেই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে দেশটির পুলিশ। এছাড়াও এ দুর্ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর আপাতত লাস ভেগাস স্ট্রিপ বন্ধ রাখা হয়েছে।

এমএম