নাইজেরিয়ার একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন।
ইয়োবে অঙ্গরাজ্যের শহর গুসাউ-এর সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘ফেডারেল গভর্নমেন্ট কলেজ বুনি ইয়াদি’-এ হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা নাইজেরিয় সশস্ত্র ইসলামি সংগঠন বোকো হারামের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ২৯জন ছাত্র এবং অবশিষ্টজনেরা শিক্ষক ও কর্মচারি। এছাড়া বন্দুকধারীদের আক্রমণে ছাত্রাবাস, প্রশাসনিক ভবনসহ, কর্মচারি আবাসসহ বিধ্বস্ত হয়েছে অন্তত ২৪টি স্থাপনা।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই
[/b]