তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বসনিয়ার আলোচিত স্রেব্রেনিচা গণহত্যার মতো কুকর্মের জন্য নেদারল্যান্ডসকে অভিযুক্ত করে বলেছেন,‘স্রেব্রেনিচা হত্যাজ্ঞ থেকেই আমরা নেদারল্যান্ডস এবং ডাচদের ভাল করেই জানি।’
১৯৯৫ সালের সেই হত্যাযজ্ঞের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই সময় সেখানে ডাচদের মদদেই ৮ হাজারেরও বেশি বসনিয়ান মুসলিমকে হত্যা করা হয়েছিল। এটা বিশ্বের সবাই কমবেশি জানে।
এরদোগান বলেন, ‘আমরা জানি তারা কতটা মেরুদণ্ডহীন কাপুরুষ ও নীচু মানসিকতার হিসেবে ৮ হাজারেরও বেশি বসনিয়ান মুসলিমকে হত্যাযজ্ঞে মদদ দিয়েছিল।’
মঙ্গলবার বিকেলে আঙ্কারায় আগামী ১৬ এপ্রিল তুরস্কের সাংবিধানিক রেফারেন্ডামের পক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আঙ্কারায় ওই অনুষ্ঠানে এরদোগান আরো বলেন, ‘সভ্যতা সম্পর্কে কেউ কেউ আমাদের পাঠ দিতে চেষ্টা করছেন, এটা তাদের উচিত নয়। কেননা, তাদের পেছনের ইতিহাস খুবই অন্ধকার কিন্তু আমাদের ইতিহাস খুবই উজ্জ্বল।’
প্রসঙ্গত, এই গণহত্যা সংগঠিত হয়েছিল পূর্ব বসনীয় শহরে, এটা ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা সবচেয়ে নিষ্ঠুর গণহত্যা। আর এটা ঘটেছিল মূলত: জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি ডাচ ব্যাটেলিয়ন বসনীয় সার্ব বাহিনী থেকে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার কারণেই।
এমই





