সিরিয়ায় দীর্ঘ পাঁচ বছর গৃহযুদ্ধ চলার পর শুক্রবার মধ্যরাত থেকে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিবিসি এ খবর জানিয়েছে।
সংশ্লিষ্ট পক্ষগুলো মেনে চললে এটাই হবে বিবদমান পক্ষগুলোর মধ্যে লড়াইয়ের প্রথম বিরতি।
জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ সব পক্ষকেই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী মেনে চলার আহবান জানিয়েছে।
সংস্থাটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তৈরি এই যুদ্ধবিরতির প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা অবশ্য সিরিয়ার সরকার ও রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছে সারাবিশ্ব বিষয়টি পর্যবেক্ষণ করবে।
যুদ্ধবিরতি কার্যকরের সময়সীমার আগের দিন অর্থাৎ শুক্রবারেও রাশিয়ান বিমানগুলো সিরিয়ার বিদ্রোহীদের অবস্থানের ওপর জোরদার আক্রমণ চালিয়েছে।
ওদিকে সিরিয়ার বিষয়ে জাতিসঙ্ঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিসটুরা বলেছেন যুদ্ধবিরতি মেনে চললে আগামী ৭ মার্চ থেকে শান্তি আলোচনা আবার শুরু হবে।
এমএম





